Hello বন্ধুরা আছেন কেমন? মজায় আছেন তো? আমি একজন ডাক্তার কিন্তু বাঙালি মানেই তো যানেন আমরা খেতেও যেমন ভালোবাসী তেমনি ভালোবাসি খাওয়াতেও।
কিন্তু এই আধুনিক পিজা🍕🍕আর বার্গারের 🍔যুগে আমাদের ষোল আনা বাঙালিয়ানা খাওয়া দাওয়া কি হারিয়ে যাচ্ছে না।
আমার বাবা পুরোনো দিনের মানুষ। রান্না করতে খুব ভালোবাসেন। অবাক হয়ে যান এই পরিবর্তন দেখে। তাই তার ইচ্ছায় তার প্রিয় খাবার গুলির রেসিপি শেয়ার করতে আপনাদের কাছে চলে এলাম।
আজকের রেসিপি হলো কুমড়ো শাকের ডাল পাতুড়ী।
আরম্ভ করি কি কি লাগবে সেই সামগ্রী দিয়ে।
সামগ্রী:

- লাল মুসুরির ডাল - 250 গ্রাম
- কুমড়ো শাক - 500 গ্রাম
- কাঁচা লঙ্কা - 5 টি (যদি ঝাল বেশি খান তাহলে সেই অনুযায়ী দেবেন)
- রসুন - পুরো একটা গোটা খোসা ছাড়ানো
- কালো জিরা - 1/4 চায়ের চামচ
- শুকনো লঙ্কা - 2 টি
- হলুদ গুড়ো - 1/4 চায়ের চামচ
- লবন - স্বাদ অনুযায়ী
এবার রান্না আরম্ভ করা যাক। চলুন তবে।
- প্রথমে শাকের ডাঁটা গুলির আঁশ ভালো করে ছাড়িয়ে নিন আর এক আঙুল সমান কেটে নিন।
- শাকটা ভালো করে ধুয়ে নিন এবং মোটা করে কেটে নিন। মিহি করে কুঁচিয়ে কাটবেন না।
- ডাল ভালো করে ধুয়ে নিন এবং কুকারে ডাল আর ডাঁটা সহ শাকটা দিয়ে নুন আর হলুদ দিয়ে দিন।
- এই পরিমাণ জল দিন যাতে ডাল এবং শাকটা ভালো করে ডুবে যায়। বেশি জল দেবেন না। কারণ শাকের নিজস্ব জল আছে।
- গ্যাস অন করে বসিয়ে দিন। দুটি হুইসেল (whistle) হলে গ্যাস বন্ধ করে দিন।
*নিজের কুকার হিসেবে whistle দেবেন। অনেক কুকারে ঘন ঘন whistle পড়ে সে খেত্রে তিনটি whistle ও লাগতে পারে। মনে রাখবেন ডাল যেন একদম গলে না যায় *
- আসুন এবার ফোড়ন দেওয়ার পালা।
- গ্যাসে কড়া বসিয়ে 2 টেবিল স্পুন সরষের তেল দিয়ে গরম করুন।
- এবার দুটি শুকনো লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে কালো জিড়েটা দিয়ে দিন।
- খোসা ছাড়িয়ে রাখা রসুন থেতো করে দিয়ে দিন।
- রসুনটা একটু লাল হলেই সেদ্ধ করা ডাল আর শাকটা কড়ায় দিয়ে দিন।
- লবন চেক করে নিন। প্রয়োজন হলে একটু দিয়ে দিন।
- এবার ডালটা ভালো করে ফুটতে দিন।
- কিছুক্ষন ফুটিয়ে নামিয়ে নিন।
**আমাদের কুমড়ো শাকের ডাল পাতুড়ী তৈরি। গন্ধে ঘর ম ম করছে। তাই না।
তাহলে আর দেরি কেন। ষোল আনা বাঙালিয়ানা স্বাদের মজা নিন। অনেক সহজ অনেক সরল কিন্তু অতুলনীয়।
তাহলে আর দেরি কেন। ষোল আনা বাঙালিয়ানা স্বাদের মজা নিন। অনেক সহজ অনেক সরল কিন্তু অতুলনীয়।
আজ তাহলে রাখলাম। আবার কড়া বসানো হবে আরও একটি সুস্বাদু খাবার তৈরি করতে। **

Just wanna say it's YUMMY..
ReplyDelete