PUI SHAAKER CHOCHCHORI

পুই শাকের চচ্চড়ি (pui shaaker chochchori)




নমস্কার বন্ধুরা, চলে এলাম আরো একটি অতি সাধারণ কিন্তু দারুণ সুস্বাদু রান্না নিয়ে। চলুন তবে আরম্ভ করা যাক। 
** বন্ধুরা আজকের রেসিপিতে মাত্র 4 টি সামগ্রী প্রধানত যথেষ্ট ** 😄

সামগ্রী :

1 - পুই শাক - 500 গ্রাম বা 1 আঁটি



2 - কাঁচা লঙ্কা - 3টি বা 4 টি স্বাদ অনুযায়ী



3 - পেঁয়াজ কুচি - 2 টি



4 - রসুন কুচি - 10 টি পিস



5 - হলুদ - 1/4 চামচ



6 - নুন - স্বাদমতো



7 - তেল - 3 টেবিল চামচ



আসুন এবার কড়া বসানো হোক
1 - প্রথমে পুই শাকটা ভালো করে বেছে এবং ধুয়ে নিন। 
2 - শাকটা কেটে নিন। বেশি মিহি করে কাটবেন না। 
3 - এবার গ্যাসে কড়া বসিয়ে তেল দিন। 
4 - তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। 
5 - এবার রসুন কুচি ও দিয়ে দিন আর ভাজুন। 
6 - পেঁয়াজ ও রসুন একটু লাল হয়ে এলে হলুদ গুড়ো ও পরিমাণ মতো নুন দিয়ে দিন। 
7 - একটু নাড়া চাড়া করে শাক ও কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে ঢাকা দিয়ে দিন। 
8 - ঢাকনা খুলে দেখুন শাকের ডাটা গুলি সেদ্ধ হয়েছে কি না। 
9 - ডাটা সেদ্ধ হয়ে গেলে এবং শাকের জল পুরোপুরি শুকিয়ে গেলে নামিয়ে নিন। 
আপনারা ইচ্ছে হলে মাছের মাথা বা চিংড়ি মাছ ভেজেও এতে দিতে পারেন। 




বন্ধুরা আমাদের গরম গরম চচ্চড়ি তৈরি। আর অপেক্ষা কিসের। আপনারা আনন্দে উপভোগ করুন। আমি আজ রাখি। 
***** সুস্থ থাকুন, আনন্দে থাকুন *****






Comments