MURI GHONTO
কি বন্ধুরা, খুব মজায় আছেন তো ?? এবার দেরি হয়ে গেল তাই না ?? যাইহোক আজ আমরা তৈরি করবো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট।
চলুন তাহলে আরম্ভ করি।
সামগ্রী:
1 - বড় রুই বা কাৎলা মাছের মাথা - 1 টি
2 - গোবিন্দ ভোগ বা বাসমতী চাল - 6 টেবিল চামচ
3 - আলু - 1 টি বড় বা 2 টি ছোট
4 - আদা - 10 গ্রাম
5 - হলুদ গুড়ো - 1/2 চামচ
6 - লঙ্কা গুড়ো - 3/4 চামচ
7 - লবন - স্বাদ অনুযায়ী
8 - তেজপাতা - 2 টি
9 - জিরা - 1/4 চামচ
10 - এলাচ - 4 টি
11 - দারুচিনি - 2 টি
12 - লবঙ্গ - 2 টি
13 - জিরের গুড়ো - 3/4 চামচ
14 - ধনের গুড়ো - 3/4 চামচ
15 - সরষের তেল - 4 টেবিল চামচ
16 - সামান্য পরিমাণ চিনি
17 - ঘি - 1 চামচ
18 - সামান্য পরিমাণ নুন ও হলুদ মাছের মাথায় মাখানোর জন্য।
আসুন এবার কড়া বসানো হোক
1 - প্রথমে চাল ধুয়ে জল ঝরিয়ে রেখে দিন। আলু গোল করে বা ডুমো ডুমো করে কেটে নিন।
2 - মাছের মাথা ভালো করে ধুয়ে নিন এবং সামান্য নুন হলুদ মাখিয়ে রাখুন।
3 - হলুদ, লঙ্কা, জিরের ও ধনের গুড়ো একটু জলে ভিজিয়ে রাখুন তাহলে একটি পেস্টের মতো তৈরি হয় যাবে।
4 - কড়ায় তেল গরম করে মাছের মাথা ভালো করে ভেজে নামিয়ে নিন।
5 - এবার এই তেলেই জিরা ও তেজপাতা দিন। এলাচ, লবঙ্গ ও দারুচিনি দিয়ে দিন।
6 - গরম মশলার সুন্দর গন্ধ বেরোলে চাল দিয়ে ভাজুন।
7 - চালের রঙ একটু সাদা সাদা হয়ে আসলে ভিজিয়ে রাখা মশলা ও পরিমাণ মতো নুন দিয়ে দিন।
8 - এবার আলু দিয়ে দিন ও ভালো করে কষান।
9 - মাছের ভাজা মাথা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষান ।
10 - মাথা গুলো একটু ভেঙে ভেঙে দিন যাতে ভালো করে মশলার সাথে মাখানো হয়ে যায়।
11 - এবার এতোটা জল দিন যাতে ঘন্ট ডুবে যায়। অতিরিক্ত জল কিন্তু দেবেন না। আমাদের ঝোল চাই না।
12 - একদম মাখামাখা হয়ে গেলে সামান্য চিনি দিয়ে দিন।
13 - ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিন।

কেমন হয়েছে ?? দারুন তাই না ?? তাহলে অপেক্ষা কিসের ?? ভোজ আরম্ভ করুন। আমি আজ রাখি।
**** সুস্থ থাকুন, আনন্দে থাকুন ****

Comments
Post a Comment