Chirer payesh

Hello  বন্ধুরা আছেন কেমন ?? খুব ভালো তাই তো। চলুন আজ একটু মিষ্টি মুখ করা যাক। আজ নিয়ে এসেছি সুস্বাদু চিড়ের পায়েস। 

এটি একটি অতি সাধারণ কিন্তু পুষ্টিকর  খাবার। তৈরি করতেও বেশি সময় লাগে না। 
তাহলে চলুন ঝটপট তৈরি করে নেওয়া যাক আমাদের চিড়ের পায়েস। 

চার জনের জন্য সামগ্রী : 
1 - মোটা চিড়ে - 1/2 cup
2 - চালের গুঁড়ো - 2 টেবিল চামচ
3 - দুধ - 2 1/2 লিটার
4 - খেজুরের গুড় বা চিনি (Brown sugar নিলে ভালো হয়) - 1 cup  
5 - এলাচ - দুটি গুড়ো করা
6 - বাদাম কুচি - 2 টেবিল চামচ
7 - সামান্য কেশর 
8 - চেরি🍒- 2 টি সাজানোর জন্য। 

আসুন এবার শুরু করি :
1 - চিড়েটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। 
2 - 1 কাপ দুধ নিয়ে তাতে জল ঝরানো চিড়ে ভিজিয়ে রাখুন। 
3 - 1/2 কাপ দুধে চালের গুড়ো মিশিয়ে রাখুন। 
4 - এবার বাকি দুধটা গ্যাসে বসিয়ে দিন এবং এলাচের গুড়ো দিয়ে দিন। মাঝে মাঝে নাড়তে হবে না হলে দুধ লেগে যেতে পারে। 
5 - দুধ 15 মিনিট ফোটানোর পর তাতে দুধে ভেজানো চিড়ে দিয়ে দিন। 
6 - দুধ মিশানো চালের গুড়ো দিয়ে ফুটতে দিন যতক্ষণ না পায়েসের মতো গাঢ় হয়। 
7- এবার খেজুরের গুড় বা ব্রাউন সুগার দিয়ে দিন। 
8 - গুড় বা সুগার মিশে গেলে বাদাম কুচি আর দুধে ভিজানো কেশর দিয়ে দিন। 

** চিড়ে দুধে না ভিজিয়ে রেখে কাচা চিড়ে ও বাদাম কুচি 1 টেবিল চামচ ঘিয়ে ভেজে ও ফুটন্ত দুধে দিয়েও করতে পারেন। 
দুই ভাবেই করে দেখবেন **

এবার আগুন থেকে নামিয়ে নিন এবং একটু ঠান্ডা হয়ে গেলে চেরির ছোট ছোট টুকরো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

 ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে আরও ফাটাফাটি। আজ তাহলে রাখলাম।
** ভালো থাকুন ; সুস্থ থাকুন **

Comments